মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬.৩৬ পিএম
  • ২২৫ Time View

ফরিদপুরে শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরে হলিডে মার্কেটের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিসা সপ্না, ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, তাহসিন জেবা ও লূবাবা জান্নাতসহ অন্যান্যরা।

বক্তারা শিশু রামিশা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দৃশ্যমান বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকারোক্তিও দিয়েছে। তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত বিচার সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান তারা।

এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION