মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক মধুখালীতে পৌর ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন মধুখালীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৮.২২ পিএম
  • ২১৩ Time View

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের  এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা

​নিজস্ব প্রতিবেদক, মধুখালী (ফরিদপুর):

ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক  কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব  হায়দার আলী মোল্লা। সম্প্রতি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই স্থানীয় শিক্ষা অঙ্গন ও এলাকাবাসীর মাঝে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।

​

​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন এ্যাডহক  কমিটিরসভাপতি হায়দার আলী মোল্লা বলেন, “মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় বলীয়ান করে তুলতে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

​এদিকে, হায়দার আলী মোল্লার কাঁধে সভাপতির গুরুদায়িত্ব অর্পিত হওয়ায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর গতিশীল নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এলাকার শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION