মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১.২৮ পিএম
  • ২০৯ Time View

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীর ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা “কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬” অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি *জনাব মাসুদুর রহমান*।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সুফিয়া মোতাহার কল্যাণ ট্রাস্টের পরিচালক মমিনুল ইসলাম, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার *জনাব মোঃ রাশেদুল ইসলাম*।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার মৃধা শাহিনুজ্জামান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্লা, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কাজী মতিউল ইসলাম মুরাদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাদিকুর রহমান, মৃধা নজরুল ইসলাম, মৃধা বাবলু, মোঃনাজিরুল ইসলাম নান্নু, মোঃমেজবা উদ্দিন, শাহরিয়ার হোসেন জুয়েল, ওমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই জাতির ভবিষ্যৎ। আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয়।”

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION