বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭.৪১ পিএম
  • ১৭৩ Time View

মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মেহেদী হোসেন পলাশ
মধুখালি উপজেলা প্রতিনিধি।
ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শনিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল তিনটা হতে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বোয়ালমারী হা- ডু-ডু দলকে ৫-১ ব্যবধানে পরাজিত করে লক্ষীনারায়ণপুর হাডুডু দল।
এই আয়োজনে মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস,এম মুক্তার হোসেন মুক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিয়ান খান,খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, এছাড়া খেলা পরিচালনা করেন, মো: জিহাদ তালুকদার ও আঁকা মোল্লা। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম, সার্বিক ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ধারাভাষ্যকর শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
এই আয়োজনে অতিথিদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিজয়ী দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দল কে ফ্রিজ উপহার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION