শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫৯ এএম
  • ৯২ Time View

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জনে। তবে গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন।

এ সময় দুই হাসপাতালে মোট ৯৪ জন হাম রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জন ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৩৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জনের মৃত্যু হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম আক্রান্ত হয়েছেন।

এদিকে বুধবার জেলায় ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলা থেকে সন্দেহভাজন রোগী এসেছে আরও ৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION