সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম সন্দেহভাজন ১৫ জন, মোট আক্রান্ত ২০০ — মৃত্যু ৩

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১.০৭ এএম
  • ১৪০ Time View

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম সন্দেহভাজন ১৫ জন, মোট আক্রান্ত ২০০ — মৃত্যু ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলায় হামের সর্বশেষ তথ্য আপডেট করেছে ‌ সিভিল সার্জন এর কার্যালয়। আজ সকালে ইমেইলের মাধ্যমে ‌ প্রতিষ্ঠানটি জানায় ‌ ‌গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৫ জনের মধ্যে হাম সন্দেহভাজন উপসর্গ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এ সময়ে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা ৩ জন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলাভিত্তিক তথ্যানুযায়ী, ভাঙ্গা উপজেলায় ২ জন এবং সালথা উপজেলায় ১ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে মোট ১০ জন, আলফাডাঙ্গায় ৬ জন, চরভদ্রাসনে ২ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রাজবাড়ী ও মাদারীপুর থেকে আসা আরও ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩ জন এবং পুরাতন ভর্তি রোগী ছিল ১২ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ১৫ জন। এ সময়ে ৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন, আর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।
অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৯ জন এবং পূর্বে ভর্তি ছিল ৭ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ১৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মোট ৮১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION