বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

ফরিদপুরে ট্রিপল মার্ডার: যৌথ অভিযানে আসামি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮.৩২ এএম
  • ২৩৩ Time View

ফরিদপুরে ট্রিপল মার্ডার: যৌথ অভিযানে আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরে নৃশংস ট্রিপল মার্ডারের ঘটনায় মূল আসামি আকাশ (২৮) কে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও এখনও শোক ও আতঙ্ক কাটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে আজগর মোল্লার বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ, পিতা হারুন মোল্লা, হঠাৎ করে কোদাল দিয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালায়।
এলোপাতাড়ি এই হামলায় ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫) নিহত হন। গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫), যাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত কার্যক্রম শুরু করে। পরে আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
অবশেষে যৌথ অভিযানে আকাশকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আকাশ মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা দাবি করলেও ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম। স্থানীয়দের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION