সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭.০৬ পিএম
  • ১৪৪ Time View

মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেদী হোসেন পলাশ
মধুখালী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত ​সভায়, সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা জাহান। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিম নাইম,সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার,দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি, মুন্সি আখতারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ মধুখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে, আইন শৃঙ্খলা উন্নতি, মাদক ও বাল্যবিবাহ নির্মূল,বাজার ব্যবস্থা তদারকি, ইভটিজিং প্রতিরোধ, জাটকা মাছ নিধন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে, প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ফলো করে সঠিক সময়ে অফিস করার জন্য সবাইকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION