বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮.৪০ পিএম
  • ১৪৬ Time View

কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামদিয়া গ্রামে কালভার্ট ভরাট করে দেওয়ার অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ ১৩ জুলাই সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় প্রবল বর্ষণের কারণে ওই এলাকায় হাঁটুপানি জমে থাকায় কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না। একই সঙ্গে সাধারণ পথচারী, কবরস্থানে আগত মানুষ এবং মসজিদের মুসল্লিরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী মধুখালী–বালিয়াকান্দী ও মধুখালী–কোড়কদী সংযোগ সড়কে আগে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল। পরে সেটি অপসারণ করে বালু দিয়ে ভরাট করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষার পানি সড়ক ও আশপাশের এলাকায় জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় রামদিয়া গ্রামের নোয়াবাড়ি, ঘোষকান্দী মৌজার বাসিন্দা মোহাম্মাদ আবুল হাসেম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি ভরাট করা কালভার্ট পুনরুদ্ধার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এলাকাবাসীর দাবি, দ্রুত কালভার্টটি পুনরুদ্ধার করা না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাবে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION