বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০.২২ পিএম
  • ৩০ Time View

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নবনিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। তারা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে এবং প্রতিটি শিফটে তিনজন করে আনসার সদস্য হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সেবাগ্রহীতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সারোয়ার বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দালালমুক্ত পরিবেশ গড়ে তুলে রোগীদের হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। তিনি জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিরাপত্তা বৃদ্ধি এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও সহজে ও নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের আস্থা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION