দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে বহরপুরের আজিজুল
নিজস্ব প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শ্যামসুন্দর গ্রামের বাসিন্দা মোঃ আজিজুল আর নেই। দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত থাকার পর শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি শেষ নি*শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
আজিজুলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা যায় আগামীকাল ২৯ নভেম্বর রবিবার সকাল ১১ টায় তার নিজ বাস ভবনে জানাজার নামাজ শেষে দাফন করা হবে।
Leave a Reply