সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১.৪৮ এএম
  • ৬৬ Time View

মধুখালীতে আগাম হালি পেঁয়াজের চাষ শুরু, ফলন ভালো হওয়ার আশা কৃষি বিভাগের

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের চাষাবাদ। গত কয়েক বছর ধরে আগাম পেঁয়াজ চাষ করে লাভবান হওয়ায় এবারও মৌসুমের শুরুতেই মাঠে নেমেছেন উপজেলার কৃষকরা।

১৫ নভেম্বর রোববার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, আগাম হালি পেঁয়াজ রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত ফরিদপুর জেলার সালথা, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলায় দীর্ঘদিন ধরে পেঁয়াজের আবাদ হয়ে আসছে। তবে কয়েক বছর ধরে মধুখালী উপজেলাতেও আগাম হালি পেঁয়াজ চাষ করে বেশ লাভবান হয়েছেন অনেক কৃষক। এরই ধারাবাহিকতায় এবারও আগাম পেঁয়াজ চাষ শুরু করেছেন হাটঘাটা গ্রামের কৃষক মো. ফরিদ শেখ। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে তিনি অনেকটাই স্বাবলম্বী হয়েছেন।

উপজেলার রায়পুর, ডুমাইন, মেগচামী, জাহাপুর ও কোড়কদী ইউনিয়নের মাঠগুলো পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী। এসব এলাকায় পেঁয়াজের আবাদ দিন দিন বাড়ছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী বলেন, সাধারণত শীত পুরোপুরি শুরু হলে পেঁয়াজের চাষাবাদ শুরু হয়। তবে মধুখালীর কিছু কৃষক কয়েক বছর ধরে আগাম পেঁয়াজ চাষ করে ভালো ফলন ও লাভ পেয়েছেন। এবারও হালকা শীত শুরু হওয়ায় আগাম পেঁয়াজের ফলন ভালো হওয়ার আশা করা যাচ্ছে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর উপজেলায় পেঁয়াজের আবাদ কিছুটা কম হতে পারে। কারণ, গত বছর পেঁয়াজ চাষ করে অনেক কৃষক আশানুরূপ লাভ করতে পারেননি। ফলে এবার অনেক কৃষক পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারেন। চলতি মৌসুমে উপজেলায় মোট ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION