বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ১৮ পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির মানবিক সহায়তা ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন

সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ১৮ পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির মানবিক সহায়তা

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮.০৭ পিএম
  • ৪১ Time View

সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির পাশে দাঁড়ানো ১৮ পূজামণ্ডপে

নিজস্ব প্রতিনিধি

ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দিতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি।

‘সম্প্রীতির বন্ধনে, উৎসবের আনন্দে, মানবিকতার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম পরিচালনা করা হয়। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটি উৎসবের আনন্দে সবার পাশে থাকার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা দেয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ও বিশিষ্ট সমাজ হৈতষী শাহ আজাদ মাহবুব বিপ্লব বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এটিকে আমরা কোনো দান বা অনুগ্রহ হিসেবে দেখি না; বরং সবার আনন্দে নিজেদের সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি ছোট্ট প্রয়াস হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি দেবর্ষী বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. শহীদুল বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক রাম প্রসাদ, প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন এবং সংগঠনের সদস্য টিটো সরকার।

স্থানীয়দের মতে, উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির এ কার্যক্রমের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির যে বার্তা ছড়িয়ে পড়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্প্রীতির বন্ধন অটুট থাকুক, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION