রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে বহরপুরের আজিজুল রাজবাড়ীর নলিয়া স্কুল মাঠে বিশাল ফাইনাল ফুটবল ম্যাচ, হাজারো দর্শকের ঢল জামালপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ: যোগ্য ও সৎ নেতৃত্বের খোঁজে ভোটাররা ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত মধুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মধুখালীতে গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অপেক্ষার প্রহর শেষ: ২৪ ডিসেম্বর মধুখালীর শিক্ষার্থীদের হাতে নতুন বই মধুখালীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, অধরা ঘাতক বাস

রাজবাড়ীর নলিয়া স্কুল মাঠে বিশাল ফাইনাল ফুটবল ম্যাচ, হাজারো দর্শকের ঢল

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০.১৮ পিএম
  • ১৫ Time View

রাজবাড়ীর নলিয়া স্কুল মাঠে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ, হাজারো দর্শকের ঢল

নিজস্ব প্রতিনিধি

​জমকালো আয়োজনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া স্কুল মাঠে আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় এক বিশাল ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নলিয়া স্কুল মাঠ ও এর আশপাশ। চিরচেনা গ্রামীণ ফুটবলের এই মহোৎসব দেখতে জামালপুর ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান।

​ম্যাচ শুরুর বেশ আগে থেকেই দর্শকরা মাঠের চারপাশে, স্কুলের বারান্দায়, গাছের ডালে এবং সীমানা ঘেঁষে অবস্থান নেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ প্রিয় দলকে উৎসাহ দিতে হাততালি, বাঁশি আর স্লোগানে পুরো মাঠ মুখরিত করে তোলেন।

​রোমাঞ্চকর এই ফাইনালে মুখোমুখি হয় নিশ্চিতপুর যুব সংঘ ফুটবল একাদশ এবং জাল দিয়া সূর্যসেনা ক্রীড়া সংঘ, সুলতানপুর, রাজবাড়ী।

​মাঠে খেলা দেখতে আসা এক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অনেক দিন পর এমন জমজমাট ফাইনাল খেলা দেখছি। চারদিকে এত মানুষ, মনে হচ্ছে পুরো এলাকা আজ উৎসবে মেতেছে।”

​আরেকজন দর্শক জানান, “বিকেল ৩টায় খেলা শুরু হতে না হতেই মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে। প্রতিটা আক্রমণে দর্শকদের যে চিৎকার আর হাততালি, তা সত্যিই উপভোগ্য।”

​খেলার প্রতিটি মুহূর্তে গোল মিস, দুর্দান্ত সেভ কিংবা আক্রমণের ঝড়ে দর্শকদের চোখেমুখে ছিল টানটান উত্তেজনা ও আনন্দের ছাপ। পরিবার-পরিজন, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

​টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও এসকেএফ ফার্মা লিমিটেডের সাবেক ডিজিএম আবু সাবার খান। খেলাটির উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।

​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাপ্রিয়, সবার প্রিয় মানুষ, বিশিষ্ট শিল্পপতি ও রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসার খান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাজবাড়ী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, টুর্নামেন্টের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, বিএনপি নেতা আনোয়ার খান মুক্ত এবং সমাজসেবক হাসিব দেওয়ান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. উজ্জল খান।

​নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকে। পরবর্তীতে ট্রাইবিকারে ৪-২ গোলে নিশ্চিতপুর যুব সংঘ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাল দিয়া সূর্যসেনা ক্রীড়া সংঘ, সুলতানপুর, রাজবাড়ী।

​খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION