বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, অধরা ঘাতক বাস গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক মধুখালীতে পৌর ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন মধুখালীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয়

মধুখালীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, অধরা ঘাতক বাস

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১.০০ এএম
  • ৪৫ Time View

মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, আটক করা যায়নি ঘাতক বাস

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মোঃ সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ আহমেদ চন্দন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চন্দন। পথে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব কর্মকার জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION