সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক মধুখালীতে পৌর ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন মধুখালীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ

গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬.০৮ পিএম
  • ৩৯ Time View

গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।
রোববার
(২২ নভেম্বর) সকাল ৭টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
উদ্ধার করা হেরোইনসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION