ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সং*ঘ*র্ষে এক ট্রাকচালক আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার শিবরামপুর এলাকায় মামুন গ্রুপের সামনে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকের নাম আব্দুর রহিম (৩৫)। তিনি মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ফরিদপুর থেকে রাজবাড়ীর দিকে যাওয়ার পথে তার চালিত ফরিদপুর-জ-১১-০০২৩ নম্বর ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৩৭ নম্বরের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত আব্দুর রহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
Leave a Reply