ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাকেশ মজুমদার (২২) নামে এক যুবক নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুন্নি মন্ডল (২০) আ*হ*ত হয়েছেন।
সোমবার
(১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ মজুমদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামের প্রণব মজুমদারের ছেলে। আহত মুন্নি মন্ডল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের মেয়ে।
জানা যায়, রাকেশ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সং*ঘ*র্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশ মজুমদারকে মৃ*ত ঘোষণা করেন। তাঁর স্ত্রী মুন্নি মন্ডল প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান সঙ্গীয় ফোর্স ও রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
Leave a Reply