সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত মধুখালী মহিলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা

ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪.৪১ পিএম
  • ২৯ Time View

ফরিদপুরে পাঁচ দিন ধরে নি-খোঁ-জ যুবক থানায় জিডি ‌
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর বটতলা এলাকা থেকে মো. শরিফুল ইসলাম (২০) নামে এক যুবক পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় তার বাবা মো. জাকির হোসেন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে শরিফুল ইসলাম বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে শরিফুলের বাবা জাকির হোসেন কোতোয়ালি থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর কোতোয়ালি থানায় জিডি নং-১৮৮ করা হয়।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শরিফুলের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, স্বাস্থ্য চিকন, মাথার চুল কালো ও ছোট এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। এ ব্যাপারে ‌ তার কোন সন্ধান পেলে ‌ ০১৭৭৯৭৯৫০৫১ মোবাইল ফোন ‌নম্বরে যোগাযোগ করার জন্য ‌ সর্বস্তরের জনগণ ‌জনগণের কাছে ‌ অনুরোধ জানিয়েছেন ‌ মোহাম্মদ জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION