বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা শিক্ষার মান বাড়াতে হবে সবার আগে’: গোন্দারদিয়া প্রাথমিক বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতি আক্তার হোসেন মুন্সির মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের ভুয়া পরিচয়ে টাকা দাবি, থানায় জিডি নগরকান্দায় বাস খাদে পড়ে দুর্ঘটনায় ১৫-২০ জন আহত নতুন দায়িত্ব পেলেন জাকির হোসেন: মধুখালী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনোনীত অন্ধকার দূর করে চরে শিক্ষার আলো: তিন দশকের নিবেদনে সম্মানিত উদ্যোক্তা-শিক্ষক

পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮.০০ পিএম
  • ৪৩ Time View

পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
​রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি:
​৫৫ নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আসন্ন বার্ষিক পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছা: তৌহিদা বিশ্বাস সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো: আলী সেখ এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ কুমার।
​এছাড়াও অভিভাবক গ্রুপের সদস্য মো: ইমরান সেখ, মো: ইয়াদুল সেখ, মোছা: জলি বেগম, মোছা: রত্না বেগম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মাসুদ সেখ এবং অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মো: গিয়াসউদ্দিন সেখসহ অন্যান্য অভিভাবক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
​সভাপতির বক্তব্যে মোছা: তৌহিদা বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শুধু বিদ্যালয় বা শিক্ষকদের প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং অভিভাবকদের সজাগ দৃষ্টি ও সচেতনতা অত্যন্ত জরুরি। আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দর ও যথাযথভাবে প্রস্তুতি নিতে পারে, সে জন্য ঘরে তাদের নিয়মিত পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। প্রাথমিক শিক্ষাই শিশুদের মূল ভিত্তি, তাই শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় আমরা আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে পারি।”
​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এবং উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION