বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপেক্ষার প্রহর শেষ: ২৪ ডিসেম্বর মধুখালীর শিক্ষার্থীদের হাতে নতুন বই মধুখালীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, অধরা ঘাতক বাস গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক মধুখালীতে পৌর ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন মধুখালীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২.৩৭ এএম
  • ১৪৭ Time View

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

​৪ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন এর -এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল ও ইয়াসিন শেখ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, ক্রীড়া ও শিক্ষানুরাগী এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন খান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন—

​মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ

​সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক

​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন

​মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়

​বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা

​পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু

​পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার কৃতি সন্তানেরা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর বিদ্যালয়ের কর্মজীবন শেষ করা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের গলায় ফুলের মালা পরিয়ে এবং সম্মাননা স্মারক তুলে দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

​এসএসসি-২০২৬ পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী বিদ্যালয়ের ২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করে উৎসাহিত করা হয়।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত জাতি গঠনে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION