রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১.৫৮ পিএম
  • ৪০ Time View

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়নপত্র জমা

আবু জাহান তালুকদার, তাহিরপুর:

প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে তাহিরপুর উপজেলার ব্যবসায়ী মহলে উৎসবমুখর ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেসার্স মোস্তাক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে অনন্য নজির স্থাপন করেছেন মো. মোস্তাক আহমেদ। তিনি টানা ৪ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সরকারি সম্মাননা অর্জন করেছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু তাঁর ব্যক্তিগত ব্যবসাই নয়, বরং পুরো ব্যবসায়ী সমাজের জন্য এক মর্যাদার বিষয়।

পাশাপাশি, তিনি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সম্মানিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ব্যবসায়িক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই বর্ণাঢ্য ব্যবসায়িক ও সামাজিক পরিচিতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তাঁকে বেশ শক্ত অবস্থানে রেখেছে।

স্থানীয় ব্যবসায়ী মহলের সাথে কথা বলে জানা যায়, মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের সুখে-দুঃখে পাশে থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্ব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

মনোনয়নপত্র জমাদানের পর নিজের প্রার্থীতার প্রতিক্রিয়ায় মো. মোস্তাক আহমেদ বলেন—”দীর্ঘ দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমাদের ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্ববহ। আমি যদি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পারি, তবে ব্যবসায়ীদের নায্য অধিকার রক্ষা, ব্যবসার আধুনিক প্রসার এবং সংগঠনের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি ব্যবসায়ীদের আস্থার প্রতীক হয়ে থাকতে চাই।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তিনি ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসার প্রসার এবং সংগঠনের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মনোনয়ন জমাদানের এই মুহূর্তটিকে কেন্দ্র করে তাহিরপুরের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে এখন চলছে নানা আলোচনা ও ইতিবাচক জল্পনা-কল্পনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION