সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান

সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭.২১ পিএম
  • ১৩৫ Time View

সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সয়তানখালী ঘাট ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।আজ
রোববার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙনের ফলে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি ভাঙনরোধে কার্যকর ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা নদীভাঙনের কারণে তাদের বসতভিটা, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকার ওপর বিরূপ প্রভাবের বিষয়টি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION