মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে রতন সাইকেল স্টোরের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন ‌দুলু মারা গেছেন মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান ফরিদপুরে মেহজাবিন আক্তারের ‌ নামাজে জানাজা কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি। ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভি-যান,প-চা মাংস বিক্রির অভি-যোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ-রিমা-না মধুখালীতে হৃদয় দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হলেন মোঃ জায়েদ ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত

মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২.৩২ পিএম
  • ১৪২ Time View

মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির, উপজেলা জুনিয়র অফিসার অমল কুমার সাহা, পরিদর্শক মো. কামাল হোসেনসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় বিআরডিবির প্রায় ৫ শতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সবাইকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিকভাবেও মানুষের উপকারে আসে। তাই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION