শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করে প্রজ্ঞাপন জারি।

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫.১৫ পিএম
  • ১২০ Time View

নিজস্ব প্রতিবেদক, মধুখালী (ফরিদপুর):
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ১৪৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তালিকায় ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও অন্তর্ভুক্ত রয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে মধুখালীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে। এতে মধুখালীসহ আশপাশের উপজেলার সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সরকারের এ উদ্যোগকে মধুখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিয়োগ সম্পন্ন করে ১০১ শয্যার স্বাস্থ্যসেবার পূর্ণ সুবিধা চালু করা হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION