বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসায় ভাসছে ছাত্রদল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়: মাদক-সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণা ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম ফরিদপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ লক্ষ্মীপুর চরশাহী ইউনিয়ন যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় এগিয়ে খাইরুল বারি মিঠু

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০.২৫ পিএম
  • ৭ Time View

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক

চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া আ’লীগ নেতা কবির খান(৫৪) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

বুধবার(২২ এপ্রিল)দুপুরে চরভদ্রাসন থানা পুলিশের একটি দল ঢাকা জেলার দোহার থানা পুলিশের সহযোগিতায় দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে আটক করেন।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কবির খানকে আটক করে ঐদিনই ফরিদপুর জেলা হাজতে প্রেরণ করা হয়।

পুলিশসূত্রে জানা যায়, কবির খান সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলার আসামি ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার(২১এপ্রিল) দুপুরে চরভদ্রাসন থানা পুলিশের একটি দল গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে আটক করার সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায় ।ওই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

গ্রেফতারকৃত কবির খান চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর(পশ্চিম)গ্রামের মৃত সুরমান খানের ছেলে।

হামলার ঘটনায় সম্পৃক্ত থাকায় ওই দিনই বিশেষ অভিযান চালিয়ে আলমগীর (২৫) নামে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চরভদ্রাসন থানার উপপরিদশর্ক
(এসআই)এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগেই দুটি মামলা ছিল। এছাড়া পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION