রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩.৩৩ পিএম
  • ৩৭ Time View

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে

ফরিদপুর জেলা
প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার
(১৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বাসের হেলপার মো. আরিফ (২৪), পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা; যাত্রী রেজাউল করিম (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী এলাকার বাসিন্দা এবং ফাহিমা (৩০), বরিশাল কোতোয়ালি থানার শালুকা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিএফএম পরিবহনের একটি বাস পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী নামানোর সময় একই দিক থেকে আসা এফএম পরিবহনের আরেকটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার আরিফসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION