বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হ-ত্যা মামলায় তিনজনের মৃ/ত্যু:দ/ণ্ড মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিন্দুপাড়ায় নতুন সাঁকু নির্মাণে এলাকাবাসীর স্বস্তি

মিরাজের রানআউটে ক্ষোভ, শাস্তি পেলেন সালমান

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫.১২ এএম
  • ৩০৯ Time View

একটি রানআউট, কয়েক সেকেন্ডের উত্তেজনা-আর তাতেই ম্যাচের বাইরে নতুন বিতর্ক। বাংলাদেশের বিপক্ষে গতকাল রাতে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর মাঠেই হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলী আগা। সেই ক্ষোভই শেষ পর্যন্ত ডেকে এনেছে শাস্তি!

রানআউটের পর মাঠে ক্ষোভ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন সালমান। ম্যাচ চলাকালে হেলমেট ও গ্লাভস মাটিতে ছুড়ে মারার ঘটনায় তাকে তিরস্কার করা হয়েছে এবং যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল তার বিরুদ্ধে ক্রিকেট সরঞ্জাম অপব্যবহারের অভিযোগ আনেন। সালমান অভিযোগটি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, গত দুই বছরে শৃঙ্খলাভঙ্গের কারণে তার নামে কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। সে সময় বল করছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ রিজওয়ান বলটি সোজা খেললে মিরাজ পা দিয়ে তা আটকে দেন। এরপর বলটি সংগ্রহ করতে সালমান ও মিরাজ দুজনই এগিয়ে যান, তবে আগে বল হাতে পান মিরাজই। দ্রুত থ্রো করে তিনি স্টাম্প ভেঙে দেন। বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে গেলে রিপ্লে দেখে সালমানকে রানআউট ঘোষণা করা হয়।

এভাবে আউট হওয়ার ঘটনায় স্পষ্ট হতাশা প্রকাশ করেন সালমান। সিদ্ধান্ত ঘোষণার আগেই তিনি মাঠের ভেতরে হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন এবং মিরাজের প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। পরে ড্রেসিংরুমের দিকে ফেরার সময় বাউন্ডারি লাইন পার হয়েও আবার সরঞ্জাম ছুড়ে মারেন। সেই সময় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তর্কেও জড়াতে দেখা যায় তাকে।

ম্যাচের ফল অবশ্য পাকিস্তানের পক্ষেই গেছে। বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় তারা। দুই দলের তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা। সিরিজের নিষ্পত্তি হবে আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION