শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বাঁচতে চান নিবেদিতপ্রাণ সাংবাদিক, চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি আর্থিক সহায়তা কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে রতন সাইকেল স্টোরের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন ‌দুলু মারা গেছেন মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান ফরিদপুরে মেহজাবিন আক্তারের ‌ নামাজে জানাজা কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি। ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভি-যান,প-চা মাংস বিক্রির অভি-যোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ-রিমা-না মধুখালীতে হৃদয় দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হলেন মোঃ জায়েদ

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯.০১ পিএম
  • ৪৩৯ Time View

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ রবিবার বিকেলে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
এ সময় আরও বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি কনক হাসান মাসুদ, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম এবং মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION