বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে মধুখালীতে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি নগরকান্দায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরের বোয়ালমারীতে ৯ গ্রামে আলফাডাঙ্গায় ‌ ঈদ উদযাপন হচ্ছে মধুখালীতে পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালে শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল। মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নাকি হত্যা? ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা: মধুখালীতে ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ ফরিদপুরের সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ‌ রাকিবুল হাসান জুয়েল গ্রেপ্তার ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধুখালীতে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯.০৩ এএম
  • ৭৮ Time View

মধুখালীতে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৪ মার্চ সোমবার রাতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, সাংগঠনিক সম্পাদক, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আক্তারুজ্জামানসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।”
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করে।”
এসময় স্থানীয় ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION