মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ

ভিডিও বার্তায় প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করলেন অমিতাভ বোস

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬.০২ পিএম
  • ১৯০ Time View

ভিডিও বার্তায় প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করলেন অমিতাভ বোস

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ভিডিও বার্তার মাধ্যমে তার বিরুদ্ধে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ‌ যুগ্ম সাধারণ সম্পাদক ‌ও
ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র অমিতাভ বোস। এ সময় তিনি ‌ উক্ত ভিডিওতে বলেন ‌ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক‌ ভাবে একটি সংবাদ ছড়ানো হচ্ছে—যেখানে বলা হয়েছে তিনি নাকি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আর থাকবেন না। এ তথ্য সঠিক নয় বলে তিনি স্পষ্টভাবে জানান।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন ১৯৬৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি আরও বলেন, এ ধরনের সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‌-এর আদর্শে এবং শেখ হাসিনার নেতৃত্বে তিনি আজীবন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এর আগে সম্প্রতি “awami lig faridpur” নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র অমিতাভ বোস আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবেন না। বিষয়টি প্রকাশের পর ফরিদপুর শহরজুড়ে ব্যাপক আলোচনা-
সমালোচনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION