মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিহত ইউসুফের পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করে প্রজ্ঞাপন জারি। মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরে সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভু-য়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার ১ মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বাঁচতে চান নিবেদিতপ্রাণ সাংবাদিক, চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি আর্থিক সহায়তা কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬.১৭ পিএম
  • ১৮৬ Time View

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
মেহেদী হোসেন পলাশ
মধুখালী উপজেলার প্রতিনিধি

“যুক্তির দীপ্তিতে উন্মোচিত হোক চিন্তার দিগন্ত”
এই স্লোগানকে ধারণ করে, হয়ে গেল ২য় আন্তঃকলেজ বিতর্ক উৎসব আয়োজন করেছে সরকারি আইনউদ্দীন কলেজ,মধুখালী, ফরিদপুর।।

২৮ এপ্রিল মঙ্গলবার সকাল দশটা হতে দিনব্যাপী আইনউদ্দীন কলেজে হলরুমে, তুমুল প্রতিযোগিতামূলক, জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশ নেয় ৮টি দল।
তাদের মধ্যে সরকারি আইনদ্দীন কলেজ ও ফরিদপুর রাজেন্দ্র কলেজ ফাইনালে উত্তীর্ণ হয়।
সরকারি আইনউদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে, ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক আব্দুল জলিল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আইনউদ্দীন কলেজের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুল হক, সহকারী অধ্যাপক সামছুল আলম,সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও প্রভাষক রফিকুল ইসলাম ।

“ইচ্ছা শক্তিই পরীক্ষায় পাস করার জন্য যথেষ্ট” -এই বিষয়ের উপরে, ছায়া সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকারি এবং বিরোধী দল।
আইনউদ্দীন কলেজের শিক্ষার্থী,সরকারি দলের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন জারিয়া আলম, মন্ত্রী হিসেবে ইমন সেখ ও সংসদ সদস্য মোঃ স্বাধীন মোল্লা।
এছারা রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন ইসরাত আরা সেজ্যেতি, উপনেতা তাজবীর সিনহা, সংসদ সদস্য সাইফুল ইসলাম শুভ।
দুটি দল তাদের সাবলীল গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক বিতর্ক উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকাীি আইনউদ্দীন কলেজের সহকারী অধ্যাপক মো: জহুরুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল আমিন, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক মুহম্মদ নাহিদুল ইসলাম।
এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি আইনউদ্দীন কলেজ বিজয়ী হবার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা ইসরাত আরা সেজ্যেতি।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি আইনউদ্দীন কলেজের সহযোগী অধ্যাপক সনজয় কুমার বালা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সাংবাদিক ও সুধীজন
অনুষ্ঠানটির উপভোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION