মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

মধুখালীতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬, ১০.২৪ এএম
  • ৪০২ Time View

মধুখালীতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতেও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফারিয়া মধুখালী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম সাগর, মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিনসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
মানববন্ধনে প্রায় শতাধিক ঔষধ কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, “আমরা সমাজের শিক্ষিত মানুষ। পেশাগত দায়িত্ব পালন করেই চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরি। আমরা কোনো দালাল নই। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।”
তারা অবিলম্বে গ্রেফতারকৃত প্রতিনিধিদের মুক্তি, হয়রানি বন্ধ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION