মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি দায়িত্ব নিলেন হায়দার আলী মোল্লা
নিজস্ব প্রতিবেদক, মধুখালী (ফরিদপুর):
ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আলী মোল্লা। সম্প্রতি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই স্থানীয় শিক্ষা অঙ্গন ও এলাকাবাসীর মাঝে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন এ্যাডহক কমিটিরসভাপতি হায়দার আলী মোল্লা বলেন, “মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় বলীয়ান করে তুলতে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এদিকে, হায়দার আলী মোল্লার কাঁধে সভাপতির গুরুদায়িত্ব অর্পিত হওয়ায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর গতিশীল নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এলাকার শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে।
Leave a Reply