জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের
নিজস্ব প্রতিনিধি
আগামী ফরিদপুরের মধুখালী উপজেলার ১ নং কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে গণসংযোগে নেমেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ জননেতা শাহরিয়ার হোসেন জুয়েল।
গত ২০ অক্টোবর মঙ্গলবার দিন ব্যাপী , শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষের খোঁজখবর নিতে তিনি এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। এদিন প্রায় তিন থেকে চারশত মোটরসাইকেলের একটি বিশাল ও সুশৃঙ্খল শোডাউন নিয়ে তিনি কামারখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
তার এই স্বতঃস্ফূর্ত ও জমকালো উপস্থিতি পুরো ইউনিয়নের সাধারণ মানুষের নজর কেড়েছে। নেতাকর্মী ও সাধারণ জনগণের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগে অন্যরকম আবহ ও সাধারণ মানুষের সাড়া
এদিন শাহরিয়ার হোসেন জুয়েল কামারখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে পৌঁছালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মীয় ভাই-বোনদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, “
আজ সনাতনধর্মের বাঙালিদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গ পূজা উপলক্ষে আমার জন্মভুমি কামারখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করি –
সৃষ্টিকর্তা আমাকে আমার জন্মভূমির মানুষের সেবা করার জন্য কবুল করলে ইনশাল্লাহ এই অবহেলিত বঞ্চিত জনপদ কামারখালীর মানুষের সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা হবে—
ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ইউনিয়নে দলমত নির্বিশেষে সুখে-দুঃখে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কামারখালী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
শুধু সৌজন্য সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ই নয়, উৎসব উদযাপনে পূজা মণ্ডপগুলোকে আরও গতিশীল ও সুন্দর করতে নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এই তরুণ নেতা। তার এই উদার ও জনকল্যাণমুখী পদক্ষেপে স্থানীয় পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারুণ্যের প্রতীক ও নতুন নেতৃত্বের প্রত্যাশা
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, শাহরিয়ার হোসেন জুয়েল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও তরুণ সমাজের আইকন। তার এই জমকালো শোডাউন ও গণসংযোগ কামারখালীর রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার এই জোরালো আত্মপ্রকাশ এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ততা তাকে নির্বাচনী মাঠে বেশ শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
তরুণ এই নেতার দিক থেকে এমন জনবান্ধব উদ্যোগ আগামী দিনে কামারখালী ইউনিয়নের উন্নয়নে এক নতুন আশার আলো দেখাবে—এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
Leave a Reply