শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা শিক্ষার মান বাড়াতে হবে সবার আগে’: গোন্দারদিয়া প্রাথমিক বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতি আক্তার হোসেন মুন্সির মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১.৫৪ এএম
  • ৩৬ Time View

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম

নিজস্ব প্রতিনিধি

ভোটের ব্যবধান ছিল মাত্র এক। সভাপতি পদে ৯ ভোট পেয়ে সৈয়দ আমিনুর রহমান আচ্চু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এ ফলাফল পাওয়া গেছে।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।



ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।



ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮টি ভোটের মধ্যে ১৭টি বৈধ হয়। এর মধ্যে ৯ ভোট পেয়ে বিজয়ী হন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তার প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট।

সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। তিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম।

নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সুষ্ঠু ভোটের আয়োজনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের বিজয় হয়েছে।

নবনির্বাচিত কমিটির নেতারা আলফাডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়ন ও পেশাদার সাংবাদিকতা রক্ষায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION