মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট মধুখালীতে শখের বসে বাগান করে সফল উদ্যোক্তা” সেনা সদস্য শাওন মধুখালী ও বোয়ালমারী থানাকে দুটি গাড়ি দিল পান্না গ্রুপ নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধ ড্রেজার আটক, ৫ লক্ষ টাকা জরিমানা। ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ৪.৪০ পিএম
  • ৮৪ Time View

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও মধুখালী উপজেলা ছাত্র লীগ নেতা ইশতিয়াক মির্জা প্রান্তের (২৭) জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) বাদ জোহর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের আপন ছোট ভাই মির্জা আব্দুস সামাদ (১২)। পরে পারিবারিক কবরস্থান পশ্চিম গোন্দারদিয়ায় তাকে দাফন করা হয়।
জানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা। এ সময় পরিবারের পক্ষে নিহতের আপন চাচাতো বড় ভাই মির্জা শাহরিয়ার লোটাসও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ইশতিয়াক মির্জা প্রান্ত গত ২০ জুন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরদিন ২১ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর পায় পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রান্তের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশগ্রহণকারী অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION