রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা শিক্ষার মান বাড়াতে হবে সবার আগে’: গোন্দারদিয়া প্রাথমিক বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতি আক্তার হোসেন মুন্সির মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ৪.৪০ পিএম
  • ২৫৮ Time View

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও মধুখালী উপজেলা ছাত্র লীগ নেতা ইশতিয়াক মির্জা প্রান্তের (২৭) জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) বাদ জোহর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের আপন ছোট ভাই মির্জা আব্দুস সামাদ (১২)। পরে পারিবারিক কবরস্থান পশ্চিম গোন্দারদিয়ায় তাকে দাফন করা হয়।
জানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা। এ সময় পরিবারের পক্ষে নিহতের আপন চাচাতো বড় ভাই মির্জা শাহরিয়ার লোটাসও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ইশতিয়াক মির্জা প্রান্ত গত ২০ জুন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরদিন ২১ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর পায় পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রান্তের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশগ্রহণকারী অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION