বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

ট্রেলারে ‘রাক্ষস’ রূপে সিয়াম, আড়ালে গভীর প্রেমের গল্প

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫.১০ এএম
  • ৪২৫ Time View

ঈদকে সামনে রেখে মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর একের পর এক অভিনব পোস্টার, টিজার, ট্রেলারে জমে উঠেছে ঢালিউড। সেই তালিকায় দর্শকদের অন্যতম প্রতীক্ষিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’।

শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে প্রকাশ্যে আসে ‘রাক্ষস’ ছবির বহু কাঙ্ক্ষিত ট্রেলার। সামাজিক মাধ্যমে রিয়ের এনার্জি প্রোডাকশন ট্রেলার প্রকাশ করে লেখেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কো*প।’

২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতে শোনা যায় সিয়ামের কণ্ঠে এক গম্ভীর ও দার্শনিক সংলাপ। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে সিয়াম বলেন, ‘মানুষ বলে নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, পাপে মৃত্যু। এরপরই শুরু হয় নৃশংস হত্যার দৃশ্য, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়ছে।’

তবে এই ভয়ংকর রূপের আড়ালে লুকিয়ে আছে এক গভীর প্রেমের গল্প। ট্রেলারের পরের অংশেই দেখা মেলে বিলাসবহুল প্লেন থেকে নামছে নায়িকা সুষ্মিতা চ্যাটার্জি। তারপর সিয়ামকে প্রেমিকার প্রতি নিজের অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে বলতে শোনা যায়, ‘তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কানতাম।’

কিন্তু প্রেমের এই স্নিগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তেই ট্রেলারে ফিরে আসে চরম অ্যাকশন আর উত্তেজনা। একটি জিপ গাড়ির ওপর বাঘের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় শত্রুদের উদ্দেশে সিয়ামের হুংকার, তুই যদি ওদের বাপ হোস, তাইলে আমি তোর বাপেরও বাপ!

তবে ট্রেলারের শেষে সিয়াম চিকিৎসকের কাছে সুষ্মিতার গর্ভাবস্থায় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এক অদ্ভুত ও সাহসী প্রশ্ন করে বসেন, যা সিনেমার ডার্ক কমেডির দিকটিও উন্মোচন করে।

নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের আগের সিনেমা ‘বরবাদ’র জনপ্রিয় চরিত্র ‘জিল্লু’কেও দেখা গেছে রাক্ষসের টিজারে। যেখানে সিয়ামকে ফোনে ভিডিও কলে বলতে শোনা যায়, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’। এরপরই প্রত্যাবর্তন ঘটে সেই জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যের।

আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION