মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬.১৯ পিএম
  • ২৩ Time View

মধুমতী নদীর পার ধরে কাশফুল
সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

শরতের আগমনে শুভ্র কাশফুলে সেজে উঠেছে ফরিদপুরের মধুমতি নদীর তীর ও চরাঞ্চল। বিশেষ করে কামারখালী ও সালামতপুর ঘাটসংলগ্ন নদীপাড়জুড়ে কাশফুলের শুভ্র সমারোহ প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু ও কনটেন্ট নির্মাতাদের কাছে হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।

সরেজমিনে দেখা যায়, নদীর তীরজুড়ে দুলছে সাদা কাশফুল। হাতে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রিয়জনদের সঙ্গে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ শরতের প্রকৃতি উপভোগে সময় কাটাচ্ছেন। কামারখালী ব্রিজের উপর থেকেই দেখা যায় কাশফুলের সৌন্দর্য। ব্রিজটিতে যুক্ত করেছে মাগুরা ও ফরিদপুর দুটি জেলাকে। যার ফলে এখানে দুটি জেলার লোকের মিলনমেলায়রুপ নেই। শুক্র ও শনিবার বন্ধের দিনে এখানে প্রচুর দর্শনার্থীর ভীর জমে।

কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী অহনা খাতুন জানান, বান্ধবী ও ছোট বোনকে নিয়ে কাশফুল দেখতে এসেছেন। কাশফুলের সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন।

কামারখালী ইউনিয়নের সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন বলেন, পরিবারকে নিয়ে অনেকে কামারখালী ব্রিজের নিচে আসেন। নদীর কূল ধরে হাটলেই কাশফুলে ঘেরা দৃশ্য। সেই দৃশ্য ক্যামেরাতে বন্দি করতে ব্যস্ত অনেকে।

মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ বলেন, শরৎকালে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক মানুষ নদী তীরে ভিড় করেন। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।

কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, সাহিত্য ও কবিতায় কাশফুলের কথা অনেক লেখক উল্লেখ করেছেন। মধুমতির তীরে কাশফুলের অপরূপ সৌন্দর্য কাছ থেকে দেখে মুগ্ধ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION