শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট মধুখালীতে শখের বসে বাগান করে সফল উদ্যোক্তা” সেনা সদস্য শাওন

ফরিদপুরের বোয়ালমারীতে ৯ গ্রামে আলফাডাঙ্গায় ‌ ঈদ উদযাপন হচ্ছে

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২.২৪ পিএম
  • ১৪২ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে ৯ গ্রামে আলফাডাঙ্গায় ‌ ঈদ উদযাপন হচ্ছে
জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯টি গ্রামের মানুষ ও আলফাডাঙ্গায় বেশকিছু গ্রামের মানুষ ‌সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।
গতকাল বৃহস্পতিবার ‌
সৌদি আরবে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা এ সিদ্ধান্ত নেন।
জানা গেছে, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের এসব গ্রামের বাসিন্দারা একদিন আগে থেকেই রোজা পালন শুরু করেন।
সেই ধারাবাহিকতায় প্রতি বছরই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন।
উল্লেখিত গ্রামগুলোর মধ্যে রয়েছে কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলী, গঙ্গানন্দপুরসহ মোট ৯টি গ্রাম।
এর মধ্যে সহস্রাইল, মাইটকুমড়া ও রাখালতলীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ।
জানা যায়, এসব গ্রামের মানুষ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, “আমরা মির্জাখিল শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। এ জামাতে সালথা, মুহম্মদপুর, মুকসুদপুর ও আলফাডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন।”
স্থানীয়দের মতে, সহস্রাইল গ্রামে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামের বাসিন্দা বিশু মোল্যা জানান, “প্রায় দেড়শ বছর ধরে সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।”
আরেক বাসিন্দা দিল্লুর রহমান বলেন, “আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আমরা একদিন আগে রোজা শুরু করি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION