শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ লোডশেডিং লাঘবের জন্য আবেদন করলেন ছাত্র দল। মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসায় ভাসছে ছাত্রদল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়: মাদক-সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণা ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম

প্রতিদিন কতটুকু প্রোটিন খাবেন

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩০ পিএম
  • ১৪০ Time View

আমাদের প্রয়োজনীয় পুষ্টি ও বিকাশের জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে এটি ভালোভাবে হজম হওয়াও জরুরি। প্রোটিনকে বিল্ডিং ব্লক অব লাইফ-ও বলা হয়। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টসের একটি হলো এই প্রোটিন। বাকি দুটি হলো ফ্যাট ও কার্বোহাইড্রেট। এই তিন উপাদান আমাদের শরীরের গঠন ও বিকাশে সহায়তা করে। নিয়মিত প্রোটিন গ্রহণ করলে তা পেশি তৈরি থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ, ত্বকের স্বাস্থ্য বজায় রাখা, চুল পড়া বন্ধ করাসহ আরও অনেক উপকার করে। তবে কার্বোহাইড্রেট বা ফ্যাটের মতো প্রোটিন শরীরে জমা থাকে না। তাই বিশেষজ্ঞরা প্রতিদিন প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন।

শরীরে প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি তৈরি হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে মনোযোগ কমে যাওয়া, পেশির দুর্বলতা, ওজন বৃদ্ধি, অলসতা, বিভ্রান্তি ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে। তবে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে কিংবা এটি ঠিকভাবে হজম না হলে সমস্যা আরও বেশি হতে পারে।

প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?

ভারতীয় পুষ্টিবিদ দীপ্তি জৈন বলেন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিনের প্রয়োজনীয় প্রোটিনের পরিমাণের হিসাবটা মজার। তার ওজনের প্রতি কেজিতে ০.৮ থেকে এক গ্রাম প্রোটিন। অর্থাৎ কারও ওজন যদি ৬৫ কেজি হয় তবে তার প্রতিদিন ৫২-৬৫ গ্রাম প্রোটিন দরকার হতে পারে। শারীরিক পরিশ্রমের ওপর নির্ভর করে প্রোটিন কম-বেশি প্রয়োজন হতে পারে। সেইসঙ্গে এটি বয়স, শারীরিক অবস্থা, শারীরিক ক্রিয়াকলাপ এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে। যদি না বুঝতে পারেন, তবে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো হয়।

প্রোটিন অতিরিক্ত খেলে বা হজম ঠিকভাবে না হলে কী হয়?

অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়। একথা প্রোটিনের ক্ষেত্রেও সত্যি। কারণ অতিরিক্ত প্রোটিন খেলে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত প্রোটিন গ্রহণের অসুবিধা সম্পর্কে-

অন্ত্রের সমস্যা

প্রতিদিনের প্রয়োজনীয় প্রোটিন প্রতিদিন গ্রহণ করতে হবে। তবে প্রোটিন ঠিকভাবে হজম হওয়ার বিষয়টিকে আমরা বেশিরভাগ সময়েই গুরুত্ব দেই না। অথচ এর ওপর নির্ভর করে আমার প্রোটিন থেকে সুবিধা পাবো কি না। অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে বা এটি ঠিকভাবে হজম না হলে অন্ত্রের সমস্যা হতে পারে। সেসব সমস্যার মধ্যে রয়েছে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION