শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

মহান ২৫ মার্চ গণহত্যা স্মরণে ফরিদপুরে প্রদীপ প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮.১৯ পিএম
  • ১৮৭ Time View

মহান ২৫ মার্চ গণহত্যা স্মরণে ফরিদপুরে প্রদীপ প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি:
মহান ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে স্মরণ ও কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অমর শাহ তপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ আমরা শহীদ পরিবার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদুল হক সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি, শহীদ পরিবারের সদস্য সাব্বির হোসেন চৌধুরী, পরিতোষ সাহা গজেন, পূর্ণ চন্দ্র বিশ্বাস, এনামুল হক শামিম, মো. মীর সেলিম, মো. শহিদ, মো. মোস্তফা, গৌতম চন্দ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কর্মসূচির সমাপ্তিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION