রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ফরিদপুরে শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ফরিদপুরে বিসিবির কাউন্সিলর মনোনীত হলেন চৌধুরী ফারিয়ান ইউসুফ ফরিদপুরে শুরু হয়েছে ‌ নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বের খেলা ‌ ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, নতুন শনাক্ত ৪২ রোগী ফরিদপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১ ধলতা বন্ধে মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনা কৃষকের মঝে স্বস্তি জামালপুর রেলওয়ে মাঠে ক্রিকেট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন স্বপ্ন রাইডার্স, পাংশা। ফরিদপুর সদর উপজেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বর হারানো, দুই কর্মকর্তা বদলি

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩.২৬ পিএম
  • ১৩৭ Time View

ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বর হারানো, দুই কর্মকর্তা বদলি

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) নম্বর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে (১৮ এপ্রিল) ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের পরীক্ষার ওএমআর শিটগুলো কেন্দ্র থেকেই হারিয়ে যায়, যার সংখ্যা ১৫৪টি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে, টাঙ্গাইলসহ অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION