রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল

ধলতা বন্ধে মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনা কৃষকের মঝে স্বস্তি

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬, ৯.৪৬ এএম
  • ২৫৭ Time View

 

,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৬ মে ২০২৬খ্রি. শনিবার :ফরিদপুরের মধুখালীতে উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকের কাছ থেকে অতিরিক্ত “ধলতা নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিতেই মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
১৫ মে ২০২৬খ্রি. শুক্রবার থেকে চলমান এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি জানাতে মধুখালী পৌর এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান মাইকি প্রচার বের করেন হাট বাজার এলাকায় । মাইকিং প্রচারে জানানো হয়, কৃষকদের কাছ থেকে মরিচ, ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় অতিরিক্ত ওজন বা “ধলতা” নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে কৃষক ও বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।তাই কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন।প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় কৃষক ও বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান,দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ৪০ কেজির স্থলে ৪২ কেজিতে ওজন নিয়ে এক মণ হিসাব ধরতেন, ফলে কৃষকদের লোকসান গুনতে হতো। এখন প্রশাসনের এই সিদ্ধান্তে তারা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান, নিয়ম অমান্য করে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION