সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে রতন সাইকেল স্টোরের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন ‌দুলু মারা গেছেন মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান ফরিদপুরে মেহজাবিন আক্তারের ‌ নামাজে জানাজা কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি। ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভি-যান,প-চা মাংস বিক্রির অভি-যোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ-রিমা-না মধুখালীতে হৃদয় দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হলেন মোঃ জায়েদ ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের

মধুখালী থেকে যাওয়ার পথে না ফেরার দেশে চলে গেলেন ২ বন্ধু

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০.১৩ পিএম
  • ৬২৪ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা থানাধীন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সং;ঘর্ষে দুই বন্ধু নিহ/ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের নারাণখালী ব্রিজের পূর্ব পাশে এ দু*র্ঘ*টনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি গ্রামের রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭)। তারা দুজনই বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মাসেতু ভ্রমণের উদ্দেশ্যে ফরিদপুরের মধুখালী থেকে একটি নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারাণখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২৭-৬১০১) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সং-ঘর্ষ হয়।
সংঘ/র্ষে মোটরসাইকেল আ/রোহী রাজন ঘটনাস্থলেই নিহ/ত হন। গুরু*তর আ/হত অবস্থায় ইব্রাহিমকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনিও মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পরও ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION