শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯.২৪ পিএম
  • ১৪৬ Time View

মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান

নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
শুক্রবার (১০ জুলাই) রাত ৮টায় মধুখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা (মন্নু)। সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিয়া।
সভার শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ। তিনি তাঁর বক্তব্যে প্রেস ক্লাবে যাতায়াতের রাস্তা নির্মাণ এবং প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, “আমি নিজে রাস্তার অবস্থা দেখেছি। রাস্তা নির্মাণে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নেও আমি কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টা মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. হায়দার আলী মোল্লা, মো. আব্দুল আলিম মানিক, মো. ইয়াসিন বিশ্বাস, মো. মোক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION