শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা

মধুখালীতে উপজেলার নয়াবাড়ি-ঘোষকান্দী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১.৩২ পিএম
  • ১২৫ Time View

মধুখালীতে উপজেলার নয়াবাড়ি-ঘোষকান্দী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের নয়াবাড়ি ঘোষকান্দী গ্রামের মো. আলী আকবর শেখের বাড়ি থেকে মো. নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত মাটির কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় হাজারো মানুষকে।
স্থানীয়দের জানান, সড়কটির দুই পাশে রয়েছে হাজার হাজার হেক্টর কৃষিজমি এবং অসংখ্য পরিবারের বসতি। কৃষক, শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিনেও এটি পাকা করা হয়নি।
বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। আবার শুকনো মৌসুমে ধুলাবালির কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়।
বিশেষ করে কৃষকরা উৎপাদিত ধান, পাট, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে চরম সমস্যায় পড়ছেন। জরুরি সময়ে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন চলাচলেও সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি গ্রামের রাস্তা নয়; কৃষি উৎপাদন, শিক্ষা ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ। তাই তারা মাটির কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের আশা, সড়কটি পাকা করা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION