শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হ-ত্যা মামলায় তিনজনের মৃ/ত্যু:দ/ণ্ড মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা

আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২.১৬ এএম
  • ৫ Time View

আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান

নিজস্ব প্রতিনিদি
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদর রহমান বলেছেন,আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঠিকমতো ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে মধুখালীর মানুষকে জেগে থাকতে হবে,কষ্ট করতে হবে। আমি চাইবো আমি জেগে থেকে মধুখালীর মানুষকে নির্বিগ্নে ঘুমাতে দেব। আমি এখানে নতুন এসেছি। সবকিছু জানতে একটু সময় লাগবে। আপনারা আমাকে এবং আমার উপজেলা প্রশাসনের টিমকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সরকারের কর্মচারী,জনগণের সেবা দেওয়ার জন্য এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদেরকে পদায়ন করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন বিভাগের কার্যক্রমের সমন্বয়ের জন্য আমাকে পাঠানো হয়েছে।আমি আপনাদের সহযোগিতা পেলে সকল সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি। তিনি বৃহস্পতিবার বিকাল চারটায় মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মধুখালীর সুধীজনদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় সভাপতির ভাষনে কথাগুলো বলেন।
উপজলো সহকারী কমিশনার(ভ’মি) প্রতিক দত্ত’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী,মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ,কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আকতার হোসেন মুন্সি,মধুখালী পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস,দেশ বাচাঁও,মানুষ বাচাঁও আন্দোলন কেন্দ্রিয় কমিটির সভাপতি রকিবুল ইসলাম রিপন,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মিজানুর রহমান সরদার,সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির,উপজেলা যুবদলের আহবায়ক এস.এম. মোক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,শিক্ষক নেতা ইউনুছ আলী ফকির,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. খায়রুজ্জমান,প্রধান শিক্ষিকা অলোকা রাণী বিশ্বাস, উপজেলা এসিপির সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম মিঠু, ছাত্রনেতা গোরাম শরাফত শরৎ,তাওফিক শরাপী সেতু প্রমুখ।
উল্লেখ্য মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাসুদুর রহমান সদ্য যোগদান করেছেন। এ উপলক্ষ্যে মধুখালীর সুধীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION