মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন!

ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২.০০ পিএম
  • ১১০ Time View

ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌

ফরিদপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ কে এম মুস্তাফিজুর রহমান ও নগরকান্দা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আলম মিন্টু।
বক্তারা বলেন, দলিল লেখকরা প্রায় দুই শতাধিক বছর ধরে জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের মাধ্যমে প্রতিবছর প্রায় আট হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। দীর্ঘদিনের সাত দফা দাবি বাস্তবায়নে তারা সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
দলিল লেখকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানি ভাতা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়া এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া।
এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলিল লেখকদের সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে ২০২৫ সালের ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ কুমার মালো, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সহ-সভাপতি সুভাষ কুমার মালো, উপদেষ্টা বিজয় কৃষ্ণ দাসসহ জেলার নয়টি থানার প্রতিনিধিরা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দলিল লেখকদের ন্যায্য সাত দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION